দুই সচিব ও এক অতিরিক্ত সচিব ওএসডি
দুই সচিব ও এক অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এক ওএসডি অতিরিক্ত সচিবকে দেওয়া হয়েছে নতুন নিয়োগ।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ আদেশ জারি করা হয়।
ওএসডি দুই সচিব হচ্ছেন গৃহায়ন ও গণ পূর্ত সচিব এস এ জাফরুল¬াহ এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শহিদ আলম। পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতিরিক্ত সচিব ফিরোজ কিবরিয়াকে ওএসডি করা হয়েছে।
এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক হাফিজুল ইসলামকে বদলি করে ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
