যশোরে পাঁচ শিক্ষক বহিষ্কার
পরীক্ষাকেন্দ্রে নিয়ম বহির্ভুত কাজ করায় বুধবার যশোরের চৌগাছা উপজেলার পাঁচ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হচ্ছেন চৌগাছা ছারা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসি দাস, হল সুপার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, পরীক্ষাকর্মী সদস্য পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিয়ার রহমান, সাঞ্চাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমদাদুল হক এবং চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের শিক্ষক ইসরাইল হোসেন।
এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিক সহিদ মাহবুব নফহবংি২৪.পড়স --কে বলেন, নিয়ম লঙ্ঘন করে এ পাঁচ শিক্ষক নিজেদের কেন্দ্রে নিজেদের শিক্ষকদের উপস্থিতিতে কম্পিউটার শিক্ষা বিষয়ে পরীক্ষা গ্রহণ করছিলেন। এটি সম্পুর্ণ অবৈধ বলে তিনি তাদের বহিস্কার করেছেন। তিনি আরও জানান সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমপিও বাতিলের জন্য যথায়থ কর্তৃপক্ষের কাছে তিনি সুপারিশ করবেন।
