২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কৃষি উন্নয়ন ব্যাংকের সোয়া ২ লাখ টাকা লুট

কামারখন্দ উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কামারখন্দ শাখা থেকে সোয়া দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 05:51 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ডাকাত দল ব্যাংকের ক্যাশভল্ট ভেঙ্গে নগদ দুই লাখ সাত হাজার টাকাসহ প্রায় সোয়া ২ লাখ টাকার মূল্যমানের প্রাইজবন্ড লুট করে নিয়ে গেছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন।

এ ব্যাপারে কামারখন্দ থানায় মামলা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী শাহজাহান আলীকে আটক করেছে।

কামারখন্দ ব্যাংক শাখার ব্যবস্থাপক এমএইচ রাজী জানান, মঙ্গলবার রাতে নৈশপ্রহরী শাহজাহান স্ত্রীর অসুস্থতার কারণে রাত ১০ টার পর বাড়ি চলে যায়। বুধবার সকালে ব্যাংকের লোকজন এসে দেখতে পান ভবনের পিছনের জানালা ও ক্যাশভল্ট ভাঙ্গা,  ভল্টে রাখা নগদ টাকা ও প্রাইজবন্ডসহ প্রায় সোয়া ২ লাখ টাকা নেই। 

এ ঘটনা তদন্তে সিরাজগঞ্জ আঞ্চলিক অফিস থেকে অতিরিক্ত মহা--ব্যবস্থাপক মো. আলতাফ হোসেনসহ চার সদস্য বিশিষ্ট একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজনুর রহমান ব্যাংক ডাকাতির সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী শাহজাহান আলীকে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।