২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইনকিলাবের সাংবাদিকের দোকান থেকে ত্রাণের টিন উদ্ধার

দৈনিক ইনকিলাব পত্রিকার ফরিদপুর জেলা সংবাদদাতা আনোয়ার জাহিদের মালিকানাধীন দোকানের চাল থেকে পুলিশ বুধবার দুপুরে ত্রাণের ২২ পিস টিন উদ্ধার করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 05:15 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এস এম তরিকুল ইসলামের নেতৃত্বে শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় রেলওয়ের জমি দখল করে নির্মাণ করা দোকান থেকে ওই টিন উদ্ধার করা হয়। 

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার এসআই কামরুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেছেন।

সাংবাদিক আনোয়ার জাহিদ ব্যবসায়ী কামাল হত্যা মামলার প্রধান আসামী। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।