২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ড

শ্রমিকের মজুরি কম এবং অনুকুল পরিস্থিতি থাকায় বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। বুধবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে থাই বিনিয়োগ বোর্ডের সদস্যসহ থাইল্যাণ্ডের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে তাদের এ আগ্রহের কথা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 02:29 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বৈঠক শেষে থাই বিনিয়োগ বোর্ডের পক্ষে নিতিপুন নবরতœ সাংবাদিকদের বলেন, “আমরা বাংলাদেশে এসে দেখেছি এখানে বিনিয়োগের অনুকুল পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকদের মজুরি কম। এসব বিষয় দেখে নতুন বিনিয়োগে উৎসাহিত হয়েছি আমরা।”

তিনি বলেন, “থাই প্রতিনিধিদল বাংলাদেশে ইলেকট্রনিকস ও অটোমোটিভ খাতে বিনিয়োগের সম্ভব্যতা দেখছে। বর্তমানে থাইল্যান্ডের ৩১টি প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি পোশাকসহ নানা ধরনের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।”

নবরতœ আরো বলেন, “বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা কিছু কিছু শিল্প স্থানান্তর করে বাংলাদেশে নিয়ে আসার কথা ভাবছি।”  

পররাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়ের কার্যালয়ে বৈঠক শুরু হয় সকাল ১১টায়। দুপুর বারোটায় তা শেষ হয়।

ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমাদের বিনিয়োগ নীতি দেখে থাইল্যাণ্ডের প্রতিনিধিদল সন্তুষ্ট। এই নীতিকে তারা বিনিয়োগ উপযোগী হিসেবে উল্লেখ করেছেন।”

থাইল্যান্ড বাংলাদেশে বিনিয়োগ করলে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে পররাষ্ট্র উপদেষ্টা জানান।