সিগমা হুদাকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ
সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী ব্যারিস্টার সিগমা হুদাকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিয়া এবং বিচারপতি এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সিগমা হুদার আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন।
গত ২৩ মার্চ ধানমণ্ডি থানায় ব্যারিস্টার সিগমা হুদার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
সিগমা হুদার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট টি এইচ খান।
