২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে বিমানের ৩৫ জন চাকরিচ্যূত

দুর্নীতি, অনিয়ম ও কাজে অবহেলার দায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫ জন কর্মকর্তা -- কর্মচারিকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার তাদের চাকরিচ্যূতির নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 08:34 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

এ বিষয়ে বিমানের মুখপাত্র, উপ--মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নফহবংি২৪.পড়স এর কাছে ওই ৩৫ জন কর্মকর্তা -- কর্মচারির চাকরিচ্যূতির ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে  এ ব্যাপারে বিস্তারিত জানাননি।

বিমান সূত্র জানায়, সম্প্রতি ওই সব কর্মকর্তা -- কর্মচারির বিরুদ্ধে তদন্তে দুর্নীতি -- অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায়  সরকার তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। এদের অনেকের বিরুদ্ধে কাজে গাফিলতির প্রমাণও পাওয়া গেছে।

চাকরিচ্যুতদের মধ্যে তিনজন ফ্লাইট ইঞ্জিনিয়ার, সোসাইটি অব এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের এক নেতা, গ্রাহক সেবাশাখার কয়েকজন কর্মকর্তা -- কর্মচারি এবং বেশ কয়েকজন কেবিন ক্রু রয়েছেন।