২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান পোল্ট্রি থেকে সরবরাহকৃত এক লাখ মুরগীর বাচ্চা এভিয়ান ফ্লু ঝুঁকিতে

সাভারের বিমান পোল্ট্রি খামার থেকে গত ৪ ফেব্র“য়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সারাদেশে বিতরণ করা এক লাখ তিন হাজার ৪২৬টি মুরগির বাচ্চা এভিয়ান ফ্লু ভাইরাস ঝুঁকির মধ্যে রয়েছে। বিমান পোল্ট্রির ব্যবস্থাপক কেএম হাসিবুল খালেদ মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 08:33 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

এভিয়ান ফ্লু---র উৎপত্তি স্থল বলে বিবেচিত সাভারের গণকবাড়ি এলাকার বিমান পোল্ট্রি কমপ্লেক্স থেকে দেশের বিভিন্ন স্থানে যে এক লাখ বাচ্চা সরবরাহ করা হয়েছে সেগুলোর উপর নিবিড় নজর রাখা হচ্ছে বলে তিনি জানান।

বিমান পোল্ট্রি কিভাবে এভিয়ান ফ্লু সংক্রমিত হলো এ প্রশেরœ জবাবে হাসিবুল খালেদ বলেন, চোরাই পথে আসা অথবা ভারতীয় মুরগির বাচ্চা থেকে এ রোগ সংক্রমিত হয়ে থাকতে পারে। বিমানের কার্টন থেকে অসাধু ব্যবসায়ীরা ভারতীয় বাচ্চা বিক্রি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে মঙ্গলবার বিকেলে এভিয়ান ফ্লু সংক্রমণের কারণ নির্ণয়ে গঠিত তদন্ত কমিটির তিন সদস্য বিমান পোল্ট্রি পরিদর্শন করেন। তারা রোগের উৎপত্তি, রোগের ধরন ও বিস্তারের ক্ষেত্রগুলো চিহ্নিত করেন।

পরিদর্শনকারীরা হলেন কমিটির আহবায়ক পশুসম্পদ অধিদপ্তরের পরিচালক (গবেষণা) ডা. শাহজাহান, সদস্য সচিব এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রকল্পের পরিচালক ডা. তুলসি দাশ সাহা এবং সদস্য মুখ্য ভ্যাটেনারি সার্জন ডা. মোসাদ্দেক হোসেন।

এভিয়ান ফ্লু বলুন বার্ড ফ্লু নয়

ডা. মোসাদ্দেক হোসেন সাংবাদিকদের বলেন, “মুরগিতে যে ভাইরাস সংক্রমিত হয়েছে তা এভিয়ান ফ্লু, বার্ড ফ্লু নয়। এভিয়ান ফ্লু মানুষের দেহে সংক্রমিত হলে তা হবে বার্ড ফ্লু। এখন পর্যন্ত আমাদের দেশে এক জনও বার্ড ফ্লু রোগী পাওয়া যায়নি।”

এভিয়ান ফ্লু বার্ড ফ্লু হিসেবে ব্যাপকভাবে প্রচার পাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এ ছাড়া মঙ্গলবার সাভার পশু হাসপাতালের ডাক্তাররা সাভারের বিভিন্ন এলাকার ১৩৫ টি মুরগির খামার পরিদর্শন করেছেন।