২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি ফয়জীর ছুটি শেষ হলেও তাকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জীর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য রাষ্ট্রপতির সিদ্ধান্ত আইন মন্ত্রণালয় থেকে এখনও সুপ্রিম কোর্টে এসে পৌছেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 02:06 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

এদিকে বিচারপতি ফয়জীর ছুটির মেয়াদ গত রোববার শেষ হলেও মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি ছুটি বাড়িয়ে নেওয়ার কোনও আবেদন জানাননি। তবে তিনি আদালতেও আসেননি। তাকে কোনো বিচারিক কাজও দেওয়া হয়নি।

বিচারপতি ফয়জীর ২৮ নং আদালতের বেঞ্চ কর্মকর্তারা দুপুরে নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, বিচারপতি ফয়জী এখনো তার চেম্বারে আসেননি। দুপুর ১টার পর তিনি চেম্বারে আসবেন। তারা আরও বলেন, বিচারপতি ফয়জী গত বুধবার তার সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিষয়টি প্রধান বিচারপতির কাছে জানিয়ে একটি দরখাস্ত করেছেন।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারক সকাল সোয়া ১১টায় একটি বৈঠকে বসেছিলেন। ধারণা করা হচ্ছে বিচারপতি ফয়জীর বিষয়টি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে।

অন্যদিকে সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার ইফতেদার আহমেদ দুুরে বলেছেন, এ পর্যন্ত আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়ে কোন চিঠি আসেনি। বিচারপতি ফয়জী ছুটি বাড়ানোর কোন দরখাস্ত ও  করেননি। তাকে বেঞ্চও দেওয়া হয়নি।

প্রধান বিচারপতির সচিব জেমস রিচার্ড ক্রশ ও নফহবংি২৪.পড়স কে বলেছেন, বিচারপতি ফয়জী বিষয়ে রাষ্ট্রপতির নিকট থেকে কোন চিঠি আসেনি। বিচারপতি ফয়জীও ছুটি বাড়ানো কোন দরখাস্ত করেননি।

বিচারপতি ফয়জী প্রসঙ্গে প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন গত ১০ মার্চ রাষ্ট্রপতি বরাবরে এক চিঠিতে সুপ্রিম কোর্টের সম্মান রক্ষার্থে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এর পর রাষ্ট্রপতি বিচারপতি ফয়জীর বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্তের নির্দেশ দেন বলে সূত্র জানায়।

গত ৩ মার্চ জালিয়াতির দায়ে বিচারপতি ফয়জীর এলএলবির সনদ বাতিল করে দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিণ্ডিকেট। ৪ মার্চ বিষয়টি প্রকাশিত হওয়ার পর তিনি ছুটিতে বলে যান। ২৫ মার্চ তার ছুটি শেষ হয়।