রাজধানীর মালিবাগ বস্তিতে আগুন
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে একটি বস্তির দেড় শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় দমকল বাহিনী সূত্র জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টায় এলাকার আবুল হোটেলের পেছনে গফুরের বস্তির একটি ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ১৬০টি ঘর পুড়ে যায়।
দমকল বাহিনীর নয়টি ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় বেলা ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনী ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
