নানা আয়োজনে সিলেটে স্বাধীনতা দিবস উদযাপন
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের সূচনা হয়। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
সকালে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিকেলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ছিল সাংস্কৃতিক সংগঠন ‘শ্র“তি’ মুক্তিযুদ্ধের গল্প শোনার আয়োজন, জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা, ওসমানী জাদুঘর কর্তৃপক্ষের মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী ইত্যাদি।
