২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে গিয়াসউদ্দিন আল মামুন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 11:57 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সোমবার বিকেল চারটার একটু আগে মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এ বি এম আবদুল ফাত্তাহর এজলাসে শশ্র“মণ্ডিত মামুনকে আনা হয়। এসময় তার পরনে ছিল ধূসর টি--শার্ট ও  ছাই রঙা  ট্রাউজার। তাকে কোনো বুলেটপ্র“ফ জ্যাকেট বা হেলমেট পরানো হয়নি।

যৌথবাহিনীর হেফাজতে থাকাকালে তার ওপর শারীিিরক নির্যাতন চালানো হয়েছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ভ্রু কুঞ্চিত করে মামুন শুধু বলেন--‘পরে বলব’। এসময় তিনি ওকালতনামায় স্বাক্ষর করেন ও তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম এর সঙ্গে কিছু সময় কথা বলেন।

এর আগে যৌথবাহিনী সোমবার সকালে মামুনকে ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশের হাতে তুলে দেয়।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরুম খান নফহবংি২৪.পড়স কে জানান, ডিওএইচএস এর বাসা থেকে একটি লাইসেন্সহীন পিস্তল ও আট রাউন্ড গুলিসহ মামুনকে গ্রেপ্তার করা হয়।

ক্যান্টনমেন্ট থানার সাব ইন্সপেক্টর মোঃ হোসাইন নফহবংি২৪.পড়স কে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, সোমবার দুপুরের পরে যেকোন এক সময়ে মামুনকে আদালতে পাঠানো হবে।

ওই থানায় কর্মরত আরেক পুলিশ কর্মকর্তা এবি সিদ্দিকী জানান, রোববার গভীর রাতে মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।