২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ২ ভুটভুটি যাত্রী নিহত

নগরীর কাশিয়াডাঙা বালিয়ার মোড় এলাকায় রোববার রাতে ট্রাকের ধাক্কায় ভুটভুটির (শ্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি যান) দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 11:05 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজপাড়া থানর এসআই আলমগীর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ভুটভুটিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গোদাগাড়ীর মমতাজ ও জহুরা বেগম মারা যান। রায়হান ও মজিদ আহত হন।