২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

নড়াইলের লোহাগড়া উপজেলার বাবরা গ্রামের এবাদত শেখ হত্যা মামলায় দুটি পরিবারের মা, ছেলে, স্বামী, স্ত্রী ও দেবরসহ মোট ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুবছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আবদুল মজিদ রোববার এই রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 09:45 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন কাজী সাঈদুর রহমানের দুই ছেলে হাবুল কাজি ও বাবুল কাজি, স্ত্রী পিয়ারা বেগম, চান শরীফের ছেলে রহমান শরীফ, রাঙ্গা কাজীর  দুই ছেলে ওলিয়ার রহমান ও আলিয়ার রহমান, আলিয়ার রহমানের স্ত্রী রবি বেগম,   লুৎফর জমাদ্দারের ছেলে লিংকন জমাদ্দার, শাহাজান মোল্যার ছেলে চঞ্চল মোল্যা এবং নজীর শেখের ছেলে জান্নু শেখ। এদের মধ্যে চঞ্চল মোল্যা ও জান্নু শেখ পলাতক।

মামলার বিবরণে জানা যায়, আসামীরা ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর রাতে জোটবদ্ধ হয়ে বাবরা গ্রামের এবাদত শেখকে বাড়ি থেকে ধরে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এরপর বাড়ির পাশের কচুক্ষেতের ভিতর লাশ ফেলে রাখা হয়। এ ঘটনায় এবাদত শেখের ভাই লোকমান শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।