সাবেক সাংসদ সৈয়দ মনজুর হোসেনের দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ--২ (নাচোল, গোমস্তাপুর, ভোলা হাট) আসনের সাবেক সাংসদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতিমণ্ডলীর সদস্য, মুক্তিযোদ্ধা সৈয়দ মঞ্জুর হোসেনকে রোববার বিকেল ৫টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহরের মিস্ত্রিপাড়া গোরস্তানে দাফন করা হয়েছে।
সকালে ঢাকা থেকে তাঁর লাশ চাঁপাইনবাবগঞ্জ শহরের তাঁর নির্বাচনী এলাকায় নিয়ে আসা হয়। গোমস্তাপুরের রহনপুর ইউসুফ আলী কলেজে প্রথম তার জানাজা অনুষ্ঠিত হয়।
পরে বিকেল ৫টায় শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা শেষে মিস্ত্রি পাড়া গোরস্তানে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
