সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৯ জন।
পুলিশ জানায়, রোববার ভোর পাঁচটা ১০ মিনিটে ঢাকা থেকে রংপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক যমুনা সেতুর পশ্চিম প্রান্তের সংযোগ সড়ক হোড়গাঁতী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের সাতজন আরোহী মারা যায়। আহত হয় কমপক্ষে ১০ জন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাহেল (২৫) নামের একজন মারা যায়। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জনৈক রাইজুলের ছেলে। এ ছাড়া নিহত আরও দুজনের নাম জানা গেছে। এরা হলেন ঠাণ্ডু (৩৮) ও শহীদুল (৩৫)।
পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
