২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার--- গাজীপুর ছাড়া কোথাও বার্ড ফ্লু পাওয়া যায়নি:সিএস করিম

সাভার ও গাজীপুরের মোট ছয়টি খামারে শনিবার পর্যন্ত বার্ড ফ্লু আক্রান্ত প্রায় ৩৬ হাজার হ্্াঁস-মুরগি নিধন করা হয়েছে। এছাড়া আর কোথাও এখনো বার্ড ফ্লু আক্রান্ত খামারের সন্ধান পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 07:21 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

পশু সম্পদ উপদেষ্টা সিএস করিম শনিবার বিকেলে এ তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের কয়েকটি দল ইতোমধ্যে ঢাকা ও গাজীপুরের প্রায় ৮১০টি খামার পরিদর্শন করে ৪৪ লাখ ৭৮ হাজার মুরগি পরীক্ষা করে দেখেছে। এর মধ্যে ছয়টি খামার ছাড়া আর কোথাও ফ্লু আক্রান্ত মুরগি পাওয়া যায়নি।

উপদেষ্টা বলেন, বিমানের সর্বাধিক আক্রান্ত খামারটির আশেপাশের এক কিলোমিটার এলাকা বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সেখান থেকে কোন হাঁস-মুরগি বের হতে বা সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না। এছাড়া ওই খামারের কাছে ১০ কিলোমিটার এলাকার ভেতরে অবস্থিত খামারগুলোর ওপর সেনাবাহিনী ও বিশেষজ্ঞ দল নজর রাখছে।

সিএস করিম বলেন, বার্ড ফ্লু নিয়ে খামারি ও অন্যদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।

বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত বিশেষজ্ঞ দল ইতোমধ্যে বার্ড ফ্লুর প্রভাব থেকে মুরগি রক্ষার কৌশল নিয়ে কাজ শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, তারা একটি প্রতিবেদন তৈরী করছেন। দু’একদিনের মধ্যেই প্রতিবেদনটি প্রকাশ করা হবে।

উপদেষ্টা করিম আরো বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বিষয়টি যে পর্যায়ে রয়েছে তাতে বাইরের তেমন কোন সহযোগিতার প্রয়োজন নেই। এর চেয়ে বেশি হলে প্রয়োজন অনুযায়ী উন্নয়ন সহযোগীদের সহায়তা চাওয়া হবে।