খুলনায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
খুলনা মহানগরীর ফুলবাড়িগেট এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে শনিবার ভোরে এক বৃদ্ধ মারা গেছেন। নিহতের নাম ইউসুফ বিশ্বাস (৬৫)। তার বাড়ি ফুলবাড়িগেট এলাকার জাব্দীপুরে।
খানজাহান আলী থানা পুলিশ জানায়, ভোর ৬ টার দিকে ফুলবাড়িগেট এলাকার জনতা প্রেক্ষাগৃহের সামনে ঢাকা থেকে খুলনাগামী একটি বাস ইউসুফ বিশ্বাসকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
পুলিশ বাসটি আটক করতে পারেনি।
