২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্যাকেজিং কারখানায় আগুন

নগরীর বিবিরহাট এলাকায় শনিবার সকালে আগুনে একটি প্যাকেজিং কারখানা পুড়ে গেছে। আধাঘণ্টার আগুনে আনুমানিক দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 06:33 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সূত্র জানায়, শনিবার সকাল পৌনে ৯ টায় বিবিরহাটে রতন রায়ের মালিকানাধীন প্রকৃতি প্যাকেজিং লিমিটেড নামে একটি কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন ধরে যায়। এতে পুড়ে গেছে কারখানার কাঁচামাল ও যন্ত্রপাতি।

ফায়ার সার্ভিসের চারটি গাড়ি আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কেউ আহত হয়নি।