বিক্রি কমার আশঙ্কা করছেন পোল্ট্রি উৎপাদনকারীরা
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হওয়ার কারণে পোল্ট্রি উৎপাদনকারীরা তাদের ব্যাবসায় বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন। তারা বলেছেন, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ক্রেতা কমে যেতে পারে।
বিক্রয় বাড়ানোর জন্য উৎপাদনকারীরা এরইমধ্যে মুরগির কেজি প্রতি দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমিয়ে দিয়েছেন।
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের কারিগরী উপদেষ্টা এমএম খান শুক্রবার নফহবংি২৪.পড়স কে বলেছেন, “মুরগির দাম আজ কিছৃুটা কমেছে। কিন্তু এটা আতঙ্কিত হওয়ার মতো কিছু না। আমরা আশা করি দাম কমানোর ফলে বিক্রয় বাড়বে।”
এমএম খান এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ওপর বলতে গিয়ে বলেছেন, এসোসিয়েশন ফ্লু দূর করার জন্য সরকারের উদ্যোগকে সর্বাত্মক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
এসোসিয়েশনের কার্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত এক জরুরি সভার সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও বলেন, “ আমরা প্রতিদিনের অগ্রগতিও পর্যবেক্ষণ করব।”
সাভার ও গাজীপুরের ছয়টি পোল্ট্রি ফার্মে ভয়ঙ্কর বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হওয়ার পর লবি গ্র“পগুলো একটি সভায় মিলিত হয়। এই ফার্মগুলোর মধ্যে বিমানের পরিচালনাধীন একটি খামারও আছে।
সরকার ইতোমধ্যে সাভার ও গাজীপুর এলাকার ৫০ হাজার মুরগি ধ্বংস করে ফেলেছে।
পোল্ট্রি শিল্প দেশের মোট জাতীয় আয়ের ২ শতাংশ যোগান দেয়। প্রতি বছর এ শিল্পে লেদদেন হয় ৭ হাজার কোটি টাকা। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ৩৫ লাখ লোক এ শিল্পের সঙ্গে জড়িত বলে এসোসিয়েশন সূত্রে জানা গেছে।
খান আরও বলেন, “ক্রেতাদের মধ্যে প্রথমদিকে আতঙ্ক বিরাজ করতে পারে। আমরা তাদের এ আতঙ্ক কমিয়ে আনার চেষ্টা করছি।”
গাজীপুর এবং সাভারের সব পোল্ট্রি মুরগি ধ্বংস করার কথা উল্লেখ করে বলেছেন, “আমরা আর কোথাও থেকে এ রোগ ধরা পড়ার খবর পাইনি।”
তিনি বলেন, “বাজারের ডিম এবং মুরগি এখনও সম্পূর্ণ নিরাপদ।”
দেশের অন্যতম বৃহৎ গ্রান্ড প্যারেন্ট এবং পোল্ট্রি খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্মের চেয়ারম্যান কাজী জাহিদুল হাসান দ্রুত রোগটি নির্মূলের দাবি জানিয়েছেন। তিনি বলেন কোথাও রোগটি ধরা পড়লেই সঙ্গে সঙ্গেই আক্রান্ত মুরগি ধ্বংস করে ফেলতে হবে।
ইন্দোনেশিয়াসহ অন্যান্য প্রতিবেশি রাষ্ট্রে এ রোগে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেছেন, “আমাদের রপ্তানি ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। দুই মাসের মধ্যে এটি দূর করতে না পারলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “এ রোগ বিস্তারের খবরে আতঙ্কিত হয়ে মানুষ মুরগির বাচ্চা কেনা বন্ধ করে দিতে পারে। তবে তা নির্ভর করবে কতটা আতঙ্কিত হচ্ছে তার ওপর।”
হাসান বলেন, “তবে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এ খাতকে রক্ষা করতে এবং মানুষের মধ্যে আতঙ্ক কমাতে সহায়তা করবে।”
তিনি বলেন, সপ্তাহে প্রায় ৬৫ থেকে ৭৫ লাখ ব্রয়লার এবং ৩ লাখ লেয়ার মুরগি ছানা উৎপাদিত হয়। র্এ বড় অংশ বিক্রয় হয় স্থানীয় বাজারে।
বাংলাদেশে এক লাখ ২৫ হাজার পোল্ট্রি খামার বর্তমান চালু আছে। এ খাতের মেরুদণ্ড হিসেবে কাজ করছে আটটি গ্র্যান্ড প্যারেন্ট স্টক খামার, ৭০টির মতো প্যারেন্ট স্টক খামার এবং ৫০টির মতো পোল্ট্রি খাবার খামার।
