ঝড়ে লণ্ডভণ্ড ভোলার দুটি উপজেলা, নিহত ১০
ভোলার বোরহানউদ্দিন উপজেলার চারটি ইউনিয়ন ও লালমোহন উপজেলার তিনটি ইউনিয়নের ওপর দিয়ে বৃহস্পতিবার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ের আঘাতে গাছপালা ও ঘর--বাড়ি চাপা পড়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক। ঝড়ে দুই হাজারেরও বেশি কাঁচা ঘর--বাড়ি বিধ্বস্ত এবং ফসলের ব্যাপক ক্ষয়--ক্ষতি হয়েছে।
সরকারি হিসেবে নিহতের সংখ্যা সাতজন বলা হলেও নফহবংি২৪.পড়স --এর ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন সরেজমিন ঘুরে এসে ১০ জন মারা গেছেন বলে জানিয়েছেন। ঝড়ে বোরহানউদ্দিন উপজেলার নিহত তিনজন হলেন কালাম (১৪), পারুল বেগম (৪০) ও ছোটন (৫), লালমোহন উপজেলার সাতজন হলেন, ধলি গৌরনগর ইউনিয়নের চর মোল্লাদী গ্রামের শাহে আলমের স্ত্রী রানু বেগম (৩৫) ও তার তিন বছরের শিশুকন্যা তানিয়া, মাকসুদুর রহমানের স্ত্রী খোদেজা বেগম (৩০), মফিজুল ইসলামের স্ত্রী সালেহা বেগম (৪৫), প্যায়ারমোহন গ্রামের হেজুরমা বিবি (৫৫) ও আবদুল মালেকের ছেলে মনসুর (১৪) রামগঞ্জ ইউনিয়নের আজাহার রোডের মফিজ মুন্সির এক বছর বয়সী ছেলে সুমন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান নফহবংি২৪.পড়স --কে জানান, ঝড়ের ছোবলে উপজেলার ধলি গৌরনগর, চরভূতা এবং কালমা ইউনিয়নের তিন শতাধিক কাঁচা ও আধাপাকা ঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, উপজেলার উত্তর---পূর্ব কোণ থেকে হঠাৎ ধেয়ে আসা টর্নেডোর গতিপথে কোনো কাঁচা ঘরবাড়ি, গাছপালা আর অবশিষ্ট নেই।
লালমোহন উপজেলার বয়োবৃদ্ধ জহর আলী জানান, মাত্র পাঁচ---ছয় মিনিট স্থায়ী ঝড়ে চোখের সামনে সব লণ্ডভণ্ড হয়ে গেছে।
ভোলা প্রতিনিধি সরেজমিন গিয়ে দেখেছেন, চরভূতা ইউনিয়নের বাংলা বাজারের ৩০টি ছোটবড় দোকানঘর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। উত্তর চতলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, বাংলাবাজার মাহামুদিয়া দাখিল মাদ্রাসা, কেরাতুল কোরান কওমি মাদ্রাসা সম্পূর্ণ দুমড়ে--মুচড়ে গেছে। অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলার কমপক্ষে চার শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া তজুমদ্দিন উপজেলার দুর্গম চর জহিরউদ্দিনে টর্নেডোর আঘাতে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখানে কেউ মারা যায়নি।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ সিকান্দার হায়াত বলেছেন, ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন থেকে ভোলা জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।
