২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার প্রক্রিয়া শুরু হবে শিগগিরই’

‘অচিরেই প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যই বিভিন্ন সংস্কারমূলক কাজে সরকার হাতে নিয়েছে।’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিলেটে প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 05:38 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার রাত ৮ টায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল, ইউকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী এই কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার প্রতি আমরা সচেতন। আমরা মানবাধিকারের উপর সবসময় গুরুত্ব দিয়ে আসছি। কয়েকদিন আগে মন্ত্রিসভায় বাংলাদেশে একটি মানবাধিকার কমিশন গঠন করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।’

তিনি বলেন, ‘প্রবাসী বাঙ্গালীদের জন্য বিনিয়োগ সহায়ক কর্মসূচি গ্রহণ করা হবে।’

ইফতেখার আহমদ আরও বলেন, ‘ক্ষুদ্র ঋণ, নারীর ক্ষমতায়নের মধ্য দিয়ে আমাদের সুনাম ছড়াচ্ছে বিশ্বে। এ প্রক্রিয়াকে আমরা আরও গতিশীল করতে চাই। সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর জন্য উন্নয়নশীল দেশের একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই।’

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আমরা নবজাগরণের মধ্যে রয়েছি। আমরা চাই নিদ্রা মগ্নতা থেকে জাতিকে জাগিয়ে তুলতে।’

সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. কবির চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ইকবাল হোসেন।

বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা সিলেট এসে প্রথমে হযরত শাহজালাল (রঃ) এবং হযরত শাহপরানের (রঃ) মাজার জিয়ারত করেন। পরে তিনি তার গ্রামের বাড়ি গোলাপগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।