২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

চট্টগ্রাম -- ঢাকা মহাসড়কে বৃহস্পতিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 03:19 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ড থানার ছোট কুমিরার বাঁশবাড়িয়ার গুল আহমদ জুট মিলের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং ৩০ জন আহত হয়।

ঢাকাগামী একটি এস আলম পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাধন পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার এস আই মো. আলমগীর  নফহবংি২৪.পড়স কে জানান, ঘটনাস্থলে জনৈক আবু তাহেরসহ তিনজন মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অপর তিনজনের নাম জানা যায়নি।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ৯ টার সময় সীতাকুণ্ডের দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা আরও একজন মারা যায়।  

এদিকে বৃহস্পতিবার দুপুরে মীরসরাই থানার জোরারগঞ্জে একটি যাত্রীবাহী টেম্পোকে একটি দ্রুতগামী পিক আপ পেছন থেকে ধাক্কা দিলে দুজন মহিলাসহ তিনজন নিহত এবং চারজন আহত হন। পিক আপের ধাক্কায় টেম্পোটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতরা হচ্ছেন টেম্পো যাত্রী রেহেনা, রাহেলা এবং টেম্পোর চালক শাহজাহান। এ ছাড়া আহতদের মধ্যে সেলিম, আনোয়ার ও সুলতানকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।