২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুদিনব্যাপী ‘উন্মুক্ত সোর্স কোড কর্মশালা’ শুক্রবার শুরু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 12:19 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

লিনাক্স ওপেন অফিস, মর্জিলা ফায়ার ফক্স, থান্ডারবার্ড ইত্যাদি সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত ধারণা ও মুক্ত সফটওয়্যার দর্শনকে জনপ্রিয় করতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) সোসাইটি ও ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

সোসাইটির সাধারণ সম্পাদক আবু আউয়াল মো. শোয়েব নফহবংি২৪.পড়স  --কে জানান, সকাল ৯টায় কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাবিপ্রবির কম্পিউটার ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহম্মদ জাফর ইকবাল।

উন্মুক্ত বিশ্বকোষ, উইকিপিডিয়া এবং উন্মুক্ত সোর্স কোডভিত্তিক সফটওয়্যারকে বাংলায় সাজানোর প্রশিক্ষণও কর্মশালায় থাকবে বলে জানান তিনি।