২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সাড়ে তিন শতাধিক পাসপোর্টসহ দালাল গ্রেপ্তার

বরিশাল সদর ম্যাজিস্ট্রেট আদালতের জারিকারক (চিঠি বিলি) সৈয়দ আহমেদ খানকে সাড়ে তিন শতাধিক পাসপোর্টসহ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 04:35 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সকাল সাড়ে ১০ টার দিকে ডিসি অফিসের ২৯ নং কক্ষ তাকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালি থানার ওসি মোহম্মদ খোরশেদ আলম নফহবংি২৪.পড়স কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে তার কার্যালয়ে অভিযান চালানো হয়।

এ সময় সৈয়দ আহমেদ খানের কক্ষ থেকে ৩’শ ৪৯ টি আন্তর্জাতিক পাসপোর্ট, ১৬ টি বিশেষ পাসপোট (ভারত) এবং অর্ধশতাধিক পাসপোর্টের আবেদন ফরম উদ্ধার করা হয়। পাসপোর্টগুলোতে বরিশাল অফিসের সহকারী পরিচালক এ কে এম মাজাহারুল ইসলামের স্বাক্ষর আছে।

আহমেদ খান সাংবাদিকদের কাছে বলেন, “তিন বছর ধরে আমি পাসপোর্ট দালালির সঙ্গে জড়িত। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এ কে এম মাজাহারুল ইসলাম এবং রাজ্জাক তালুকদার এ কাজে সহযোগিতা করেন।”

ওসি মোহম্মদ খোরশেদ আলম বলেন, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সিরাজুল হক সাংবাদিকদের জানান, সার্ভিস রুল অনুযায়ী অভিযুক্ত কর্মচারীকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে।