২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে অস্ত্র কারখানা আবিষ্কার

কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দয়ারবাজার গ্রামে দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 05:11 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

র‌্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি দল বুধবার রাত সাড়ে ৮টায় দয়ারবাজারের নাজমা ওয়ার্কশপে অভিযান চালায়।

এ সময় একটি পাইপগান, পাইপগান তৈরির আটটি জোড়া পাইপ, ১৭টি ফেরোস্পার্ক, একটি হাতুড়ি, একটি হেক্সব্লেডসহ অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার এবং কারখানার মালিক শামসুল হককে (৪০) আটক করা হয়।

র‌্যাব-৯ এর সার্জেন্ট আবদুল বাছেদ জানান, “লোকচক্ষুর আড়ালে শামসুল হক দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি ও ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে র‌্যাবের কাছে তথ্য প্রমাণ আছে।’’

শামসুল হককে বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।