এবার ঘরোয়া রাজনীতিসহ সব ধরনের রাজনীতিই নিষিদ্ধ
ঘরোয়া রাজনীতিসহ সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা এক প্রেসনোটে বলা হয়, “ জরুরি ক্ষমতা বিধিমালা, ২০০৭ এর বিধান অনুযায়ী দেশের সর্বত্র মিছিল, সভা-সমাবেশ ইত্যাদি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দল ঘরোয়াভাবে সভা-সমাবেশ আয়োজন বা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এবং সরকার এব্যাপারে নমনীয় মনোভাব প্রদর্শন করছিল।
“কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন রাজনৈতিক দল এরূপ নমনীয়তার সুযোগের অপব্যবহার করছে।
“ফলে সংশ্লিষ্ট সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে, পরবর্তী ভিন্নতর কোনরূপ আদশ না দেওয়া পর্যন্ত দেশের সর্বত্র ঘরোয়া রাজনীতিসহ সব ধরনের মিছিল, সভা-সমাবেশ ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।”
প্রেসনোটে আরো বলা হয়,এ ঘোষণা লংঘনকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
