২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল ও গম আমদানি শুল্কমুক্ত হচ্ছে

স্থানীয় বাজারে দাম স্বাভাবিক রাখতে চাল ও গমের ওপর নির্ধারিত পাঁচ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 08:52 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স --কে জানান, “আগামী সপ্তাহ নাগাদ সিদ্ধান্তটি বাস্তবায়িত হবে। এর ফলে চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের আয় কমবে ৬০ কোটি টাকা।”

এর আগে বুধবার অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার দ্রুত কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক কমাবে।

তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি ও মজুতদারি বিরোধী অভিযানের কারণে গত একমাসে স্থানীয় বাজারে চাল, গম, ভোজ্য তেল এবং গুড়া দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। আতঙ্কিত হয়ে অনেক আমদানিকারকও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি কমিয়ে দিয়েছেন।

পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতি টন গমের দাম ৪০ থেকে ৫০ ডলার বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া ভারতও গম রপ্তানি বন্ধ রাখায় সংকট আরও বেড়েছে।

এনবিআরের অপর এক কর্মকর্তা জানান, চালের দাম বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গ সরকার ভারতের কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, “গম এবং চালের শুল্ক কমানোর জন্য সব প্রক্রিয়া শেষ হয়েছে। এখন একটি আদেশ কেবল জারি করতে হবে।”

আগামী সপ্তাহের মধ্যেই আমদানি শুল্ক প্রত্যাহারের নির্দেশ কার্যকর করা হবে বলে নিশ্চিত করেন ওই কর্মকর্তা।