২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোখলেসুর রহমানকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে সরকার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 06:43 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে।

বিভাগীয় কমিশনার মুখলেসুর রহমান শুক্রবার বিকেলে সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাওয়ার কথা স্বীকার করে নফহবংি২৪.পড়স কে বলেন, “এ খবর আমি শুনেছি। রোববার অফিস খোলার দিন থেকে দায়িত্ব পালন শুরু করব।”