২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

মেহেরপুরে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মেহেরপুরে প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 12:47 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সকাল সাড়ে ৮টায় গাংনী উপজেলার বাউট--শুকুরকান্দি এলাকায় মেহেরপুরগামী বালুভর্তি একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা নসিমনকে (ইঞ্জিনচালিত ভ্যান) ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমন চালক মোঃ বাদল আলী (৩৫) নিহত হয়।

পুলিশ ট্রাকটি আটক করেছে।