২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে পাঠানো হয়েছে ওবায়দুল কাদেরকে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদেরকে এক মাসের আটকাদেশের প্রস্তাব দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 04:23 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

ঢাকা মহানগর হাকিম ননী গোপাল বিশ্বাস শনিবার তার জামিন আবেদন বাতিল করে দিয়ে জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০০ এর ১৬ ধারায় ওবায়দুল কাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

বেলা সোয়া ৩টার দিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে।

রাষ্ট্রপক্ষে তার জামিন আবেদনের বিরোধিতা করে বলা হয়, “ওবায়দুল কাদের বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপশি সন্ত্রাসে মদদদান, সহযোগীদের নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন। রাজনীতির অন্তরালে তিনি জনমনে আতঙ্ক ছড়িয়েছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকার ও রাষ্ট্র সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়েছেন।”

ওবায়দুল কাদেরের আইনজীবীরা এ সময় বলেন, তিনি একজন সাবেক প্রতিমন্ত্রী, মুক্তিযোদ্ধা এবং কলামিস্ট। তিনি কোথাও রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেননি।

তারা আরো বলেন জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৬ ধারা ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার মতোই । এজন্য তিনি জামিন পেতে পারেন।

ওবায়দুল কাদেরের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন এডভোকেট সাহারা খাতুন, কামরুল ইসলাম, শামসুদ্দিন আহমেদ প্রমুখ।

আদালতে ওবায়দুল কাদের নফহবংি২৪.পড়স কে জানান, গ্রেপ্তারের পর তাকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি। ক্যান্টনমেন্ট থানা থেকে সরাসরি তাকে আদালতে হাজির করা হয়েছে।  

প্রসঙ্গত,  শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় খিলগাঁওয়ের একটি বাসা থেকে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে। তিনি মহানগর আওয়ামী লীগের সদস্য আলী নেওয়াজের খিলগাঁওয়ের ওই বাসায় আত্মগোপন করে ছিলেন।