২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুগ্মসচিব ও দুই উপসচিব ওএসডি

প্রশাসনে দুইজন যুগ্ম-সচিব ও দুই জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ে শনিবার রদবদল করা হয়েছে। এদের মধ্যে এক যুগ্ম-সচিব ও দুই উপ-সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 07:35 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

শনিবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব রদবদল করা হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব শফিকুল ইসলামকে খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা সমবায় অধিদপ্তরের নিবন্ধক আবিদুর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।

উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ ইউসুফ এবং শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলীকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে।

এদের স্থলে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মুনীর চৌধুরীকে ঢাকায় এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) এনামুল কাদের খানকে শেরপুরে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারি ছুটির দিন শনিবারও সংস্থাপন মন্ত্রণালয় খোলা ছিল। মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও এদিন খোলা ছিল।