২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে দুটি অগ্নিকাণ্ডে নিহত ২

লক্ষ্মীপুরে শনিবার গভীর রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে রাজু (৪২) এবং মাসুদ (৩০) নামে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 04:41 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

দমকল বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, রাত প্রায় দেড়টার দিকে লক্ষ্মীপুর জেলা সদরের জকসিন বাজারে আগুন লেগে মারা যান  রাজু স্বর্ণ শিল্পালয়ের মালিক রাজু।

আগুনে রাজুর স্বর্ণের দোকানসহ ১২টি দোকান পুড়ে যায়। লক্ষ্মীপুর দমকল বাহিনী প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

একই রাত প্রায় পৌনে দুইটার দিকে জেলার রায়পুর উপজেলার বাঁশরী সিনেমা সংলগ্ন বাজারে আগুন লেগে মাসুদ মারা যান।

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে দমকল বাহিনী এসে প্রায় এক ঘণ্টা পর আগুন নেভায়। 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করছে দমকল বাহিনী।