২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়জীর সনদ বাতিলের গেজেট প্রকাশ

বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর সনদ বাতিল আদেশের গেজেট রোববার বিকেলে প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাল সনদধারী ২৪০০ শিক্ষার্থীর মধ্যে এলএলবি’র ৪৯ জনের নাম এ গেজেটে প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 11:12 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া ভুয়া সনদ বাতিলের সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশের প্রথম পর্যায়ে এ তালিকা প্রকাশ করা হল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোজাফফর হোসেন স্বাক্ষরিত এ  তালিকায় ফয়সল মাহমুদ ফয়জীর নাম রয়েছে। অন্যান্য নামগুলোর মধ্যে রয়েছে জিয়া হাবিব আহসান, মইনুল হক চৌরুরী, হারাধন চন্ত্র দে, আবু সাঈদ প্রমুখ।