২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেইলি স্টারের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মানহানির মামলা

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক, প্রকাশকসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানির অভিযোগে ২৫ কোটি টাকা ক্ষতিপুরণের মামলা করেছেন সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 01:25 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সোমবার সকাল সাড়ে দশটায় ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এ মামলাটি দায়ের করা হয়।

বিবাদীরা হলেন, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, বার্তা সম্পাদক ইনাম আহমেদ ও সৈয়দ আশফাকুল হক, নগর সম্পাদক শারিয়ার খান এবং প্রধান প্রতিবেদক জায়েদুল আহসান ও রেজাউল করিম লোটাস।

বাদী মাহমুদুর রহমান তার অভিযোগে বলেছেন, গত পাঁচ ফেব্র“য়ারি ডেইলি স্টার “ফোর্সেস সার্চ ফর ফরটি ওয়ান পলিটিক্যাল বিগউইগস্ ডিসক্লোসড দেয়ার নেইম, আস্ক দেম টু সারেন্ডার” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদটি ছিল ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। এতে তার মানহানি এবং অর্থসম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ৬ ফেব্র“য়ারি একই সংবাদের পরিপ্রেক্ষিতে মাহমুদুর রহমান একই বিবাদীদের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে ফৌজদারি মামলা করেছিলেন। 

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-র পাঁচ ট্রাষ্টির বিরুদ্ধেগত বছরের ৯ আগষ্ট মানহানির মামলা করেছিলেন মাহমুদুর রহমান। অবশ্য এর পরের মাসেই তিনি আপোষ প্রস্তাব দিয়ে আদালত থেকে ওই মামলাটি প্রত্যাহার করে নিয়েছিলেন।