২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২৬ জন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। চৌদ্দটি পদে সব মিলিয়ে ২৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সভাপতি পদে তিনজন ও সম্পাদক পদে পাঁচজন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 10:02 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র এডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং সম্পাদক পদে শেখ আওসাফুর রহমানকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি পদে এ কে এম মুজিবুর রহমান ও সম্পাদক পদে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল মনোনয়ন পত্র জমা দিয়েছে। এছাড়া সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সিরাজুল ইসলাম খান। সম্পাদক পদে স্বতন্ত্র দুইজন প্রার্থী হলেন এ বি এম বায়েজীদ ও এস এম আবুল হোসেন।

সমন্বয় পরিষদ থেকে সহ--সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কাজী মোহাম্মদ সাজোয়ার হোসেন ও শফিকুল ইসলাম বাবুল, কোষাধ্যক্ষ পদে নাহিদ সুলতানা যুথি, সহ-সম্পাদক পদে কে এম জাহিদ সারোয়ার কাজল ও সুব্রত সাহা, সদস্য পদে নজিবুর রহমান, অশোক কুমার ঘোষ, আলী আজম, ভবেশ চন্দ্র সরকার, এনামূল হক মোল্লা, শিরিন আফসান ও নুরুন্নাহার।

ফোরাম থেকে সহ সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আমাতুন নুর বেগম পান্না ও গোলাম আরশেদ, কোষাধ্যক্ষ পদে মোঃ আফজাল হোসেইন, সহ সম্পাদক পদে বি এম ইলিয়াস কচি ও তাজুল ইসলাম এবং সদস্য পদে জালালউদ্দিন।

আগামী ২৮ ও ২৯ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির সভাপতি, দুইজন সহ সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুইজন সহ সম্পাদক, সাত সদস্যসহ ১৪ টি পদে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ।