দুই নেত্রীকে বিদেশে পাঠিয়ে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি:মতিন
শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করেন না উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন। দুই নেত্রীকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে বলে বিভিন্ন মহলে যে গুজব সৃষ্টি হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের জেনারেল মতিন বলেন, “এব্যাপারে সরকারের কোনো সিদ্ধান্ত আছে বলে আমি জানি না।”
শেখ হাসিনার আসন্ন বিদেশযাত্রাকে ঘিরে এধরনের গুজব সৃষ্টি হয়।
তিনি আরো বলেন, “দুই নেত্রীর চলাচল সীমিত করা হয়নি এবং সরকারের এমন কোনো পরিকল্পনাও নেই।”
