২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারের টিকে ভবনে অগ্নিকাণ্ডের গুজব

রাজধানীর কারওয়ান বাজারের বহুতল টিকে ভবনে মঙ্গলবার বিকেলে আগুন লাগার গুজবে সবার মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে ভবনটির ১০ম তলায় আগুন লেগেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এসময় ১৮ তলা ভবনটির বিভিন্ন তলায় অবস্থিত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের শত শত কর্মকর্তা--কর্মচারি হুড়োহুড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। খবর পেয়ে দমকল বাহিনীর বেশ কয়েকটি গাড়িসহ নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য ঘটনাস্থলে পোঁছালেও তারা আগুনের কোন অস্তিত্ব খুঁজে পাননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 08:56 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

ভবনের নিরাপত্তা কর্মী শামসুল হক নফহবংি২৪.পড়স--কে জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ভবনটির দশম তলায় রবিন টেক্স নামে একটি তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে বৈদ্যুতিক ত্র“টি দেখা দেয়। এর ফলে ভবনটির সবগুলো তলায় অগ্নি সতর্কীকরণ অ্যালার্ম বেজে উঠলে মানুষ আতংকে নিচে নেমে আসতে থাকে।

দমকল বাহিনী সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমীন নফহবংি২৪.পড়স--কে জানান, টিকে ভবনে আগুন লাগার খবর পেয়ে সদর দপ্তরসহ বিভিন্ন ইউনিটের কমপক্ষে পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। কিন্তু তারা আগুনের কোন হদিস পায়নি।  

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম নফহবংি২৪.পড়স--কে জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে ছুটে এসেছেন। কিন্তু প্রকৃতপক্ষে সতর্কীকরণ অ্যালার্ম বেজে উঠায় সবার মধ্যে আতংক দেখা দেয়।