২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজশাহীর তানোর উপজেলার গুবীরপাড়া টেকনিক্যাল কলেজের সামনে শুক্রবার সন্ধ্যায় মিশুক ও ভুটভুটির মুখোমুখী সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক মিশুক যাত্রী মারা গেছেন। দুর্ঘটনায় মিশুক চালক কাওসার গুরুতর আহত হন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 09:45 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গোল্লাপাড়া বাজার থেকে যাত্রী নিয়ে একটি ভুটভুটি কামারগাঁ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মিশুকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত একজন।

এদিকে, একই সময়ে উপজেলার লুবাইতলা ব্রিজের কাছে ভুটভুটির ধাক্কায় আহত হয়েছেন নজমুল কবীর নামের এক মোটরসাইকেল আরোহী। তাকে তানোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।