২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কাউটদের বার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দীন আহমেদ বৃহস্পতিবার গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট কেন্দ্রে স্কাউটদের জাতীয় কাউন্সিলের ৩৫ তম বার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি বলেন, আমরা চাই জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা যেখান থেকে ধারাবাহিকভাবে বেরিয়ে আসবে দক্ষ মানব সম্পদ। শিশু--কিশোরদের মধ্যে তৈরি করতে হবে দেশপ্রেম, মূল্যবোধ, সততা, নিষ্ঠা, ভ্রাতৃত্ববোধ প্রভৃতি গুণাবলি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি ড. শাহ মোহাম্মদ ফরিদ এবং প্রধান জাতীয় কমিশনার মুহাম্মদ ফজলুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্কাউটসে বিশেষ অবদান রাখার জন্য সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালসহ ছয় জনকে রৌপ্য ব্যাঘ্র এবং পাঁচ জনকে রৌপ্য ইলিশ ও সম্মাননা দেওয়া হয়।

রৌপ্য ব্যাঘ্র পদক প্রাপ্ত অন্যরা হলেন, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস, স্কয়ার গ্র“পের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী, নর্থ--সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইফতেখারুল আলম, স্কাউট কমিটির এশিয়া--প্যাসিফিক অঞ্চলের চেয়ারম্যান এরিখ খো এবং বিশ্ব স্কাউট ব্যুরোর আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ রাশেদ।

রৌপ্য ইলিশ পদক প্রাপ্তরা হলেন, অধ্যাপক মাহবুবুল আলম, অ্যাডভোকেট মুহাম্মদ আমীর হোসেন মালিতা, অধ্যাপক এটিএম শামসুর রহমান, করুন কিংকর চক্রবর্তী এবং সুলতান আহমেদ।