দুই যুগ্ম সচিবকে পদায়ন, দুইজনকে বদলি
দুইজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম--সচিবের পদায়নসহ বৃহস্পতিবার চারজন যুগ্ম--সচিবের পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়।
ওএসডি যুগ্ম সচিব এএম বদরুদ্দোজাকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম--সচিব ও হযরত আলীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক এএনএম বদরুল আমিনকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় মহিলা সংস্থার জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র (১০টি কেন্দ্র) স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক উজ্জ্বল বিকাশ দত্তকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
