চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত
চুয়াডাঙ্গার ভালাইপুরে সড়ক দুর্ঘটনায় খুকুমনি (৮) নামে এক স্কুল ছাত্রী মারা গেছে।
সোমবার সকাল ৯টায় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা থানার এসআই নুরুল আলম নফহবংি২৪.পড়স কে বলেন, সকালে চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কে রাস্তা পাড়ের সময় ইনট্যাক ফাউন্ডেশনের একটি পিকআপ ভ্যান খুকুমনিকে পিষ্ট করে পালিয়ে যায়।
দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘাতক পিকআপ ভ্যান বা এর চালককে গ্রেপ্তার করতে পারেনি।
