সাবেক সাংসদ পিন্টুর কমিউনিটি সেন্টার থেকে ত্রাণের টিন উদ্ধার
যৌথবাহিনীর সদস্যরা সোমবার ঢাকার কামরাঙ্গীর চরে অভিযান চালিয়ে ঢাকা--৮ আসনের সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টুর কমিউনিটি সেন্টার থেকে বিপুলসংখ্যক ত্রাণের টিন উদ্ধার করেছে।
রসুলপুর কমিউনিটি সেন্টার নামে ওই প্রতিষ্ঠানটি নাসিরউদ্দিন পিন্টু এবং রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন যৌথভাবে পরিচালনা করতেন।
পুলিশ জানায়, যৌথ বাহিনীর সদস্যরা সকাল ১১ টার দিকে কমিউনিটি সেন্টাটিতে অভিযান চালায়।
যৌথবাহিনীর কামরাঙ্গীরচর--লালবাগ এলাকার দায়িত্বরত কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানান, সাবেক সাংসদ পিন্টু এবং চেয়ারম্যান মনির হোসেন সরকারি ত্রাণের টিন ব্যবহার করে আধা পাকা কমিউনিটি সেন্টারটি গড়ে তুলেছিলেন। তারা দুজন যৌথভাবে সেটি পরিচালনা করতেন।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন খান সোমবার সন্ধ্যায় নফহবংি২৪.পড়স কে জানান, এখন পর্যন্ত সেখান থেকে প্রায় চারশ’ পিস ত্রাণের টিন খোলা হয়েছে। অবৈধভাবে ত্রাণের টিন ব্যবহারের অভিযোগে নাসিরউদ্দিন পিন্টু এবং চেয়ারম্যান মনিরকে আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
