২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগ নেতার আত্মসমর্পণ

জেলার সখীপুর পৌরসভা চেয়ারম্যান ও কৃষক শ্রমিক জনতা লীগ নেতা ছানোয়ার হোসেন সজীব মঙ্গলবার দুপুরে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 07:57 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম নফহবংি২৪.পড়স -কে এই তথ্য দিয়েছেন। 

তিনি জানান, পৌর চেয়ারম্যান সজীবের বিরুদ্ধে জমি দখল, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দুই মাসেরও বেশী সময় আত্মগোপন করে থাকার পর মঙ্গলবার বেলা ২ টার দিকে তিনি সখীপুর উপজেলা সদরের সেনা ছাউনীতে আতœসমর্পণ করেন।

ওসি কামরুল আরও জানান, ২০০৫ সালে চাঁদাবাজী ও সম্প্রতি জমি দখল করার অভিযোগে দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।