ম্যাককিননের সঙ্গে আ. লীগ নেতাদের সাক্ষাৎ
আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মঙ্গলবার কমনওয়েলথ মহাসচিব ডোনাল্ড ম্যাককিননের সঙ্গে সাক্ষাৎ করেছে।
ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিকালে হোটেল সোনারগাঁওয়ে ম্যাককিননের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। প্রায় পৌণে একঘন্টা স্থায়ী এই আলোচনা। তবে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে সাংবাদিকদের কিছু জানাননি দলের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের বলেন,“আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। আওয়ামী লীগ সভানেত্রী দেশে থাকলে ডোনাল্ড ম্যাককিনন তার সঙ্গেই সাক্ষাৎ করতেন।”
দলের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ জানান, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
ম্যাককিননের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত ও সাবের হোসেন চৌধুরী।
