রাজশাহীতে আনসার ভিডিপি রেঞ্জ সমাবেশ
রাজশাহীর নওহাট আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার রাজশাহী রেঞ্জ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল এম আকবর আক্তার।
সমাবেশে ৩৬ জন সদস্যকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে মেজর জেনারেল এম আকবর আক্তার বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আনসার ভিডিপির সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আনসার ও ভিডিপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার সোহরাব হেসেন ও ডিআইজি একেএম শহিদুল হক।
অন্যাদের মধ্যে আনসার ভিডিপির রেঞ্জ কমান্ডার মো. গোলাম কিবরিয়া ও জেলা এ্যাডজুটেন্ট হিরা মিয়া পারভেজ বক্তব্য রাখেন।
