তাঁতিবাজারে স্বর্ণ কারচুপির কারখানায় র্যাবের অভিযান
রাজধানীর তাঁতিবাজারে মঙ্গলবার একটি স্বর্ণ কারচুপির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অলঙ্কার উদ্ধার করেছে র্যাব। এ সময় কারখানার মালিক সুশীল কুমার ধরকে (৫০) গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, র্যাব--৩ এর একটি দল মঙ্গলবার বিকেলে ৯১, তাঁতিবাজারের সেলিনা গোল্ড প্লাজার দ্বিতীয় তলায় জিএস ম্যানুফ্যাকচারিং কারখানায় অভিযান চালায়। সেখানে বিভিন্ন কক্ষ তল্লাশি করে চেন ও বারসহ দুই কেজি দুইশ ৩৮ গ্রাম মিশ্রণ করা স্বর্ণ উদ্ধার করা হয়। সুশীল কুমার ধরকে আটক করা সম্ভব হলেও কারখানার অপর অংশীদার গনেশ দেবনাথ পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে র্যাব--৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মাহমুদ নূরানী নফহবংি২৪.পড়স কে জানান, কারখানাটিতে ১২ থেকে ১৮ ক্যারটের স্বর্ণের সঙ্গে খাদ মিশিয়ে সবগুলোতেই ২১ ক্যারটের সিল মেরে তা বিভিন্ন দোকানে সরবরাহ করা হতো। ১৬ বছর ধরে এ ধরনের জালিয়াতি চলছে।
তবে গ্রেপ্তার হওয়া সুশীল কুমার ধর দাবি করেছেন, বিভিন্ন দোকান থেকে পাওয়া অর্ডার অনুযায়ী তিনি শুধু স্বর্ণের চেইন ও বার তৈরি করে দিতেন।
