মো. হাসান আমীনকে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ
হাইকোর্টের বিচারপতি মো. হাসান আমীনকে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী মঙ্গলবার এই নিয়োগ দেন। বিচারপতি মো. হাসান আমীন বুধবার সকালে প্রধান বিচারপতির কাছে শপথ নেবেন।
বিচারপতি হাসান আমীন ১৯৮১ সালের ৩ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
১৯৯৬ সালে ১ জুন হাইকোর্ট বিভাগে অস্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ পান তিনি। এরপর ১৯৯৮ সালের ৩১ জুন স্থায়ী বিচারপতি হন।
এর আগে তিনি জেলা জজ ও আইন মন্ত্রণালয়ের আইনজীবী ছিলেন।
