২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের লোকবল যাচাই--বাছাই প্রক্রিয়া যাচাই করা হচ্ছে

বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো থেকে দুর্নীতি দমন কমিশনে নিয়োগের ক্ষেত্রে লোকবল যাচাই--বাছাই প্রক্রিয়া সঠিক ছিল কি না তা মূল্যায়ন করে দেখা হচ্ছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার যোগাযোগ উপদেষ্টা ও কমিশন পুর্নগঠন কমিটির সদস্য এম এ মতিনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 10:21 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

কমিশনের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ব্যুরো থেকে কমিশনে বহাল ও বাদপরা লোকবল সম্পর্কে নতুন করে তথ্য সংগ্রহের জন্য গত মাসে পরিচালক জাহানারা পারভিনের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। কমিটি বুধবার কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর কাছে এ সম্পর্কিত একটি প্রতিবেদন দাখিল করেছে।

এ প্রসঙ্গে কমিশনার হাবিবুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন,“যাচাই--বাছাইতে কোনো কর্মকর্তা--কর্মচারিকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে কি না সেটা নতুন করে দেখা হচ্ছে।”

কমিশনের সচিব দেলোয়ার হোসেন এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। 

২০০৪ সালের ২১ নভেম্বর কমিশন গঠন হওয়ার পর বিলুপ্ত করা দুর্নীতি দমন ব্যুরোর ১ হাজার ৬ জন কর্মকর্তা--কর্মচারীকে কোনো পদে নিয়োগ না দিয়ে অতিরিক্ত জনবল হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে বিলুপ্ত ব্যুরোর নামে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে তাদের বেতন--ভাতা দেওয়া শুরু হয়।

২০০৫ সালের ২০ এপ্রিল একটি নীতিমালা তৈরি করে ওইসব কর্মকর্তা--কর্মচারীর মধ্যে থেকে প্রথম পর্যায়ে বাছাই করে ৫০ জনকে কমিশনে নিয়োগ দেওয়া হয়।

এরপর ২০০৫ সালের সেপ্টেম্বরে কমিশন ব্যুরোর ৭৪৩ জন কর্মকর্তা--কর্মচারীকে কমিশনে রেখে  বাকি ২৬৩ জনকে প্রত্যাহার করে নিতে সরকারের কাছে চিঠি পাঠায়। সরকার শুধু ৬৫০ জনকে কমিশনে নিয়োগ দেওয়ার অনুমোদন দেয়।

কিন্তু এই ৬৫০ জন নির্বাচনের ক্ষেত্রে যাচাই--বাছাই প্রক্রিয়ায় কমিশনের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ ওঠে।

যারা নিয়োগ পাননি তারা ওই বছরের অক্টোরব মাসের শেষ দিকে হাইকোর্টে ১৬টি রিট আবেদন করেন। হাইকোর্ট এসব রিটের পরিপ্রেক্ষিতে কমিশনে বহাল কর্মকর্তা--কর্মচারীর কার্যক্রমসহ প্রত্যাহার আদেশ স্থগিত রাখে।

তবে হাইকোর্ট ২০০৬ সালের ২৪ আগস্ট আহসান আলী ও এ কে এম জায়েদ হোসেনের দায়ের করা দুটি রিট আবেদনের রায়ে কমিশনের যাচাই--বাছাই কার্যক্রম এবং বহালকৃতদের দিয়ে কাজ করানোর প্রক্রিয়া বৈধ ঘোষণা করে। সেইসঙ্গে প্রত্যাহার আদেশও সঠিক বলে রায় দেওয়া হয়।

আদালতের এই রায়ের সংক্ষুব্ধ আবেদনকারীরা এরপর আপিল বিভাগের চেম্বার জজ আমীরুল কবির চৌধুরীর আদালতে আবেদন করেন। তিনিও কমিশনের যাচাই--বাছাই নীতিমালা এবং বহাল আদেশ সঠিক বলে রায় দেন। তবে প্রত্যাহারকৃতরা শীতকালীন ছুটির পর আদালত খুললে নিয়মিত আপিল করতে পারবেন বলেও তিনি আদেশ দেন।

এরপর সংক্ষুব্ধরা আপিল বিভাগের ওই আদেশ গোপন (ঋধপঃ ংঁঢ়ৎবংংরড়হ) করে পুনরায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি জয়নুল আবেদীনের আদালতে আবেদন করেন। আদালতের সিদ্ধান্ত এর পরিপ্রেক্ষিতে এ নিয়োগ নিয়ে কমিশনের কার্যক্রম আবার বন্ধ হয়ে যায়।

কমিশন বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের কাছে আবেদন করলে তিনি  বিষয়টি আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চ গঠনের নিদের্শ দেন। শুনানি শেষে ৩০ নভেম্বর আদালত রায় দেয় যে, কমিশনে বহালের নীতিমালা সঠিক। আদালত অবশ্য তার রায়ে বলেন, আবেদনকারীরা শুধু প্রত্যাহার আদেশের বিষয়ে আপিল করতে চাইলে তিন মাসের মধ্যে তা করতে পারবেন।