শাহবাগে ওষুধের দোকান উচ্ছেদের সময় সংঘর্ষে আহত ৪
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিচে উচ্ছেদের সময় এক সংঘর্ষে চারজন আহত হয়েছে। এসময় দোকান মালিক সমিতির সদস্যরা চারটি গাড়ি ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে মহানগর মুখ্য হাকিম (সিএমএম) কামরুল হাসান শাহবাগের ওষুধের দোকানগুলো উচ্ছেদ করতে আসেন। তিনি মালামাল সরানোর জন্য দোকানদারদের দুই ঘন্টা সময় দেন।
এসময় দোকান মালিক সমিতির সদস্যরা ১৯৭৭ সালের হাইকোর্টের দেওয়া রায় দেখালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ ও দোকান মালিক সমিতিকে কাগজপত্র নিয়ে বৃহস্পতিবারের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা করতে বলে ফিরে যান।
ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব লোকজন ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে দোকানগুলোতে তালা মেরে দেয়। এতে দোকান মালিকরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালের ঠিকাদার (খাদ্য সরবরাহকারী) স্বপনকে মারধর করে।
এসময় আনসার ও হাসপাতালের কর্মচারিরা দোকান মালিকদের ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষকারীরা চারটি গাড়ি ভাংচুর করে। ধাক্কাধাক্কিতে আহত হয় আরও তিনজন।
ধাওয়া--পাল্টা ধাওয়া ও ভাংচুরের কারণে শাহবাগে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে র্যাব ও পুলিশের শতাধিক সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহবাগের অভিজাত ফার্মেসির স্বত্বাধিকারী শামসুদ্দোহা নফহবংি২৪.পড়স --কে জানান, কোর্টের রায় অনুযায়ী তারা নিয়মিত নওয়াব সলিমুল্লাহ এস্টেটকে ভাড়া দিয়ে আসছেন। এ ছাড়া অনেকেই কোর্টের রায় অনুযায়ী রেন্ট কন্ট্রোলকে ভাড়া দিয়ে দেয়।
বিএসএমএমইউ এর উপ--উপাচার্য এম এ মান্নান নফহবংি২৪.পড়স --কে বলেন, “দোকান মালিকরা দীর্ঘদিন ধরে এ জায়গা দখল করে আছে। ১৯৭২ সালের পর থেকে কোনো দোকানদার একটি টাকাও ভাড়া দেয়নি।”
ঘটনাস্থলে উপস্থিত শাহবাগ থানার এসআই মো. বাবুল ভুঁইয়া নফহবংি২৪.পড়স -কে বলেন, “উচ্ছেদ স্থগিত করে ম্যাজিস্ট্রেট ফিরে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লোকজন দোকানে তালা লাগাতে গেলে সংঘর্ষ শুরু হয়।”
